সিল্কসিটিনিউজ ডেস্ক :
ধর্ষণচেষ্টা মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) উপজেলার খালিশপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সকাল ১১টার দিকে সাজ্জাদের নামে মহেশপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন এক গৃহবধূ। তিনি নাটিমা ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য।

অভিযুক্ত সাজ্জাদুর ইসলাম সাজ্জাদ মহেশপুর উপজেলার এসবিকে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। বর্তমান তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে উপজেলার খালিশপুর বাজারের গোহাটের পাশের একটি বাড়িতে উপস্থিত হয়ে সাজ্জাদ ভুক্তভোগীকে ধর্ষণের চেষ্টা করেন। ঘটনার সময় স্থানীয়রা টের পেলেও লোকলজ্জায় তিনি সে সময় পুলিশের দ্বারস্থ হননি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, ‘আওয়ামী লীগ নেতা সাজ্জাদের বিরুদ্ধে এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।’









