সব খবর

ধনুর দাম্পত্য সম্পর্ক ভালো যাবে, ব্যয় বৃদ্ধি পাবে মেষের

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০১৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ যদি আপনার জন্মদিন হয়, তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক-জাতিকা। আপনার জন্মসংখ্যা ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা ১ ও ৪। শুভ বার রবি। শুভ রত্ন রুবি ও গার্নেট।

 

প্রকৃতিগতভাবে আপনি বুদ্ধিদীপ্ত ও মৌলিক চিন্তাধারার অধিকারী। ব্যক্তি-স্বাধীনতা আপনার সবচেয়ে প্রিয়। নিয়ম-শৃঙ্খলা ও গতানুগতিকতার প্রতি রয়েছে আপনার অনীহা। আকর্ষণীয় ব্যক্তিত্ব আছে আপনার। আপনি কিছুটা বেপরোয়া ও সেন্টিমেন্টাল। ঝুঁকি নিতে ভয় পান না। মেজাজ, অস্থিরতা ও ধৈর্যহীনতা আপনার সাফল্যের অন্তরায় হতে পারে। জীবনে সাফল্য লাভের জন্য আপনাকে ধৈর্যশীল ও কৌশলী হতে হবে।

 

আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব কথাশিল্পী প্রেম চাঁদ, চিত্রশিল্পী এরিক হ্যাসল, অর্থনীতিবিদ মিল্টন ফ্রাইডম্যান, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক প্রমুখ।

 

দ্বাদশ রাশির পূর্বাভাস

 

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল)

ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। বাড়িতে অতিথিসমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পাবে। ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পেতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন।

 

বৃষ (২১ এপ্রিল-২০ মে) 

সময় মোটামুটি অনুকূলে থাকবে। প্রাপ্তি যোগ আছে। ব্যবসায়ীরা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ না করলেই ভালো করবেন। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। বেহাত হয়ে যাওয়া সম্পদের দখল ফিরে পেতে পারেন। পড়াশোনায় আনন্দ পাবেন।

 

মিথুন (২১ মে-২০ জুন)

আত্মপ্রতিষ্ঠার চেষ্টা সফল হতে পারে। ভদ্র ও বিনয়ী আচরণ দিয়ে কাজ উদ্ধার করতে পারবেন। শরীর মোটামুটি ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকবে। পোশাক নির্বাচনে বিশেষ কোনো রঙের প্রতি আকর্ষণ দেখা দিতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

 

কর্কট (২১ জুন-২০ জুলাই)  

দিনটি মিশ্র সম্ভাবনাময়। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। কারো মৃত্যুতে শোকগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।

 

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। বড় ভাইবোনদের সমর্থন ও সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

 

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ বাবার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূলে থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন। পাবলিক ইমেজ বৃদ্ধি পেতে পারে। বেকারদের কারো কারো কর্মসংস্থান হতে পারে।

 

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

উচ্চশিক্ষার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। ভাগ্যোন্নয়নের চেষ্টা ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। জীবন ও জগৎ সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। কোনো সৎ ব্যক্তির উপদেশে উপকৃত হতে পারেন।

 

বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয় বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ট্যাক্স সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। আজ আপনার নামে কোনো বদনাম রটতে পারে। শরীর ভালো যাবে।

 

ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূলে থাকবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। কোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। ঘনিষ্ঠ বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন।

 

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। কোনোভাবেই সীমা অতিক্রম করার চেষ্টা করবেন না। শরীর ভালো যাবে না। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। কর্মপরিবেশ অনুকূলে না থাকার আশঙ্কা আছে। চাকরিজীবীদের সঙ্গে কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে।

 

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি শুভ সম্ভাবনাময়। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূলে থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে। সৃজনশীল কাজকর্মে সুফল পেতে পারেন। ধর্মীয় কাজকর্মে আনন্দবোধ করবেন। রোমান্স ও বিনোদন শুভ।

 

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মন ভালো থাকবে। বন্ধুদের সান্নিধ্যে আনন্দবোধ করবেন। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পাবে। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখার চেষ্টা করুন। পড়াশোনায় আগ্রহ বোধ করবেন।

সূত্র: এনটিভি