সদ্য প্রকাশিত
তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা ইসলামাবাদে পৌঁছেছেন স্পিকার, উষ্ণ অভ্যর্থনা পাকিস্তানের স্পিকারের জনগণ সচেতন না হলে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় : প্রশাসক
খেলা

দ্বিতীয় ইনিংস নিয়ে চিন্তায় কোচও

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
দ্বিতীয় ইনিংস নিয়ে চিন্তায় কোচও

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

জয়ের জন্য বাংলাদেশের এখনো প্রয়োজন ৩৫৬ রান। জয়ের কথা হয়তো বাংলাদেশ শিবির ভাবছে না। ভারতের মাটিতে তাদের সঙ্গে শেষ দিনে হার এড়াতে পারাটাও বাংলাদেশের জন্য অনেক কিছু। কিন্তু উইকেটের যে অবস্থা তাতে পঞ্চম দিনের শেষ বল পর্যন্ত বাংলাদেশ টিকে থাকতে পারবে তো? সেটা নিয়ে চিন্তি বাংলাদেশের ব্যাটিং কোচ থিলান সামারাবীরাও।

দিনশেষে সংবাদ সম্মেলনে গিয়েছিলেন তিনি। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামারাবীরা বলেন, ‘আমাদের এখনো উন্নতি করার অনেক জায়গা রয়েছে। তবে এ পর্যন্ত যা বলতে পারি সেটা হল মাত্র ৩টি উইকেট। ভারতের বোলাররা ৩টি ভালো বল করেছে। আপনাদের বুঝতে হবে ভারতের দুইজন স্পিনার এই কন্ডিশনে কী করার ক্ষমতা রাখে। তবে আগামীকাল প্রথম এক-দেড় ঘন্টা আমাদেরকে ভালো খেলতে হবে। ভালো একটা সূচনা পেতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হল দ্বিতীয় ইনিংসটি। মাঝে মাঝে আমরা দ্রুত উইকেট হারাতে থাকি। নিউজিল্যান্ডে প্রথম টেস্ট নিয়ে আমি কিছু বলব না। কারণ, তখন আমরা দুজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে হারিয়েছিলাম। আমি মনে করি সেখান থেকে ছেলেরা অনেক কিছু শিখেছে। সেটা যদি তারা এখানে কাজে লাগাতে পারে, তাহলে ভালো কিছু আসতে পারে।’

সূত্র: রাইজিংবিডি