সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আয়োজনের প্রস্তাব পাকিস্তানের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, আগামী কয়েক দিনের মধ্যেই ইসলামাবাদে এই আলোচনা অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই বৈঠকটি করার কথা বলা হয়েছে।

সংস্থাটি জানায়, পাকিস্তানের দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এ তথ্য দিয়েছেন।

তাদের ভাষ্য অনুযায়ী, আলোচনা কোথায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্র ও ইরান অন্য কোনো স্থান চাইলে সেই অনুযায়ী সিদ্ধান্ত পরিবর্তন করা হতে পারে। এমনটাই জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এর আগে ১১ এপ্রিল সন্ধ্যায় ইসলামাবাদে একটি পাঁচতারা হোটেলে আলোচনায় বসেন দুই দেশের এসব প্রতিনিধি। প্রথম দফার আলোচনা চলে রাত প্রায় ১০টা পর্যন্ত।