নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট :
দৈনিক করতোয়া ও ভোরের কাগজের জয়পুরহাটের কালাই উপজেলা প্রতিনিধি এবং কালাই প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. অফির উদ্দিন (৫৪) ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে শুক্রবার বিকেল ৪ টার দিকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার সকাল ৯ টায় জানাজা নামাজ শেষে নিজ গ্রাম ইমামপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। এরই মধ্যে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, পৌর মেয়র খন্দকার হালিমূল আলম জন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আবুল কাসেম রিপন, দৈনিক মায়ের আঁচলের সম্পাদক ও পিপি এ্যাড. নৃপন্দ্রেনাথ ম-ল, প্রথম আলোর বগুড়া প্রতিনিধি আনোয়ার পারভেজ, জয়পুরহাট প্রতিনিধি আসাদুল ইসলাম আসাদ, জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি শফিউল বারী রাসেল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু, দৈনিক সমকালের সাংবাদিক শাহারুল আলম, কালাই প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. আজহারুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম সেলিম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনূল ইসলাম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির উদ্দিন প্রমুখ।

স/শা










