সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

দৈনিক উপচার পত্রিকার সাংবাদিকদের মাঝেঁ ঈদ উপহার বিতরণ

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০২১১ মিনিট পড়া
দৈনিক উপচার পত্রিকার সাংবাদিকদের মাঝেঁ ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক উপচার পত্রিকায় কর্মরত সাংবাদিকদের মাঝেঁ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছ।

আজ রবিবার বিকেল পাঁচ ঘটিকায় দৈনিক উপচার পত্রিকা কার্যালয়ে পত্রিকার প্রকাশক ও সম্পাদক ড.মোহাম্মদ আবু ইউসুফ সেলিম’র সভাপতিত্বে ও সহ-সম্পাদক মো: নূরে ইসলাম মিলন’র সার্বিক তত্বাবধানে উপচার পত্রিকা ছাড়াও বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সর্বমোট ৩০জনকে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্টানে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান,ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি আসাদুজ্জামান আসাদ,রাসিকের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, উপচার পত্রিকার মফস্বল সম্পাদক সারোয়ার সবুজ, ক্রীড়া সম্পাদক মাসুদ পার্ভেজ চৌধুরীসহ রাজশাহীর বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।