সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

দেয়াল বেয়ে উঠতে পারে বাস্তবের ‘স্পাইডারগার্ল’ (ভিডিও)

নিউজ ডেস্ক১৯ সেপ্টেম্বর ২০২১১ মিনিট পড়া
দেয়াল বেয়ে উঠতে পারে বাস্তবের ‘স্পাইডারগার্ল’ (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

ছোট্ট একটা মেয়ের ঠিক মাকড়সার মতো দেয়াল বেয়ে একদম সিলিং পর্যন্ত উঠার ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, কোনো রকম সহযোগিতা ছাড়াই মুহূর্তের মধ্যেই তরতর করে দেয়াল  বেড়ে উপরে উঠছে মাত্র পাঁচ বছর বয়সী ওই মেয়েটি।

শনিবার একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেয়েটি বাইরের কোনো সাহায্য ছাড়াই শুধু নিজের হাত ও পায়ের ওপর ভর করে দেওয়াল ধরে  মুহূর্তের মধ্যে উপরে গেছে। মেয়েটি প্রথমে ঘরের একটি কোণে গিয়ে দাঁড়ায়।  এরপর দুই হাত দিয়ে দুদিকে দেয়াল ধরে। এরপর দুই পায়ের সাহায্যে উপরে উঠতে থাকে। এভাবে একদম সিলিং পর্যন্ত পৌঁছে যায় সে। সিলিংয়ে পৌঁছে শুধু দুই হাত দিয়ে দেয়াল ধরে শূন্যে পা ঝুলিয়ে বেশ খোশমেজাজেই দেখা যায় মেয়েটিকে।

মেয়েটির পরিবারের একজন সদস্যই ওই ভিডিও ধারণ করেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।  ভিডিওটি ‘স্পাইডারগার্ল’ ক্যাপশন দিয়ে  টুইটারের  শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়।

অল্প সময়ের মধ্যেই ভিডিওটি ১২৪ হাজারের বেশি মানুষ দেখেছে। ভিডিওতে তিনশর বেশি লাইক ও ছয়শর বেশি শেয়ার হয়েছে। অনেকেই মেয়েটির এই বিরল দক্ষতার প্রশংসা করেছেন।

সূত্র: যুগান্তর

https://twitter.com/i/status/1438278867211390980