সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

দেশের সার্বভৌমত্ব রক্ষা করেও মাথা গোঁজার ঠাই নাই

নিউজ ডেস্ক২ ডিসেম্বর ২০১৬৩ মিনিট পড়া
দেশের সার্বভৌমত্ব রক্ষা করেও মাথা গোঁজার ঠাই নাই

বাঘা প্রতিনিধি:
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে নিজের জীবন বাজি রেখে যারা মা, মাটি ও মানুষের অস্তিত্ব রক্ষায় ওই দিন ঝাঁপিয়ে পড়েছিল তাদেরই একজনের নাম আমজাদ হোসেন। সেই নয় মাসের যুদ্ধে জয়ী হলেও আজ ৭০ বছর বয়সে এসে তিনি সংসার জীবনে পরাজিত এক সৈনিক। পরিবার-পরিজন নিয়ে জীবনের শেষ মূতুর্তে তিনি এক অসহায় স্বীকৃতি না পাওয়া মুক্তিযোদ্ধা।

 
জানা যায়, রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার গোচর গ্রামে ১৯৪৭ সালে মৃত ময়েন উদ্দিন প্রামানিকের ঘরে জন্ম নেয় আমজাদ হোসেন।

 
আমজাদ হোসেন জানান, আমার বসয় যখন ২৪ বছর তখন শুরু হয় মুক্তিযুদ্ধ। দেশ, মাটি আর মানুষের টানে সেই দিন ঘরে বসে থাকতে পারিনি। মা-বাবার নিষেধ থাকা সত্বেও জোর করে বাড়ি থেকে বেরিয়ে যাই দেশের ভালোবাসার টানে। ৭ নম্বর সেক্টরে কর্নেল ওসমাস গনির অধীনে প্রথমে ভারতের শেখ পাড়ায় এক মাস, পরে মালদহের আদমপুরে এক মাস প্রশিক্ষণ নিয়ে রীতিমত যুদ্ধ করেন পাক সেনাদের বিরুদ্ধে। আক্ষেপ করে তিনি বলেন, নিজের জীবন বাজি রেখে দেশের সার্বভৌমত্ব রক্ষা করলাম অথচ এই স্বাধীন দেশ আজ আমার মাথা গোঁজার মতো একটু জায়গা নেই।

 
তিনি বলেন, মালদহের আদমপুরে এক মাস প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট প্রদান করা হয়। দেশ স্বাধীনের পর আড়ানী এলাকায় মুক্তিযোদ্ধাদের নিয়ে সমিতি গঠন করেন। সেই সমিতিতে সার্টিফিকেট জমা দিলে ঋণ দেওয়া হবে। তিনি ঋণের জন্য শেষ সম্ভলটুকুট সার্টিফিকেট জমা দিয়ে আর ফেরত পায়নি।

 
দেশ স্বাধীন হওয়ার কিছুদিন পর পেটের তাগিদে তিনি ১৯৭৮ সালে আড়ানী মনোমোহীনি উচ্চ বিদ্যালয়ে এমএলএসএস পদে মাসিক ১২০ টাকা বেতনে চাকুরি শরু করেন। তিনি ২০০০ সালে অবসর গ্রহণ করেছেন।
এরমধ্যে তার ঘরে এক এক করে তিনটি পুত্র ও দুটি কন্যা সন্তান জন্ম নেই। সন্তানদের ঘরে আসে আরো ছয় সন্তান। তবে তিনি ছেলেদের বিয়ে দেয়ার পর আলাদা হয়ে গেছে। বর্তমানে নিস্ব হয়ে পড়েছেন। তিনি স্ত্রীকে নিয়ে এক বেলা থেয়ে না খেয়ে কোন রকম বেচে আছেন। বর্তমানে তিনি উপজেলার নিজ বাড়ি আড়ানী গোচর উত্তরপাড়া গ্রামের জামে মসজিদের মোয়াজিম হিসেবে কর্মরত আছেন।

 
এখান থেকে তাঁর প্রতি মাসে ১২০০ টাকা পায়। এই আয়ের টাকা দিয়ে কোন রকম দিন পার করছে। এছাড়া তার স্ত্রী চায়না বেগম অসুস্থ্য। তার জন্য প্রতিদিন ১২ টাকা থেকে ১৫ টাকার ওষুধ লাগে। বর্তমানে তিনি সরকারী বরাদ্দের কোন ভাতাও পান না বলে জানান। তাঁর দাবি মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে সরকারী বরাদ্দের টাকা প্রতি মাসে পেলে অন্তত এই টাকা দিয়ে ভালোভাবে জীবন যাবন করতে পারতাম।
স/শ