সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২৫৩ মিনিট পড়া
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ।

শুক্রবার রাজধানীতে পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে; কিন্তু একসময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলোয়াড়দের মন হয় উদার। মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি। তরুণ সমাজের মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হতে হবে।

ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষ সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট সারা দেশে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা করে সমাজকে গড়ে তুলতে হবে। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে পারে সেই কামনা করি।

খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুক হক।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমরা এমন একটি ক্রীড়াঙ্গন চাই,যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত একটি জাতি তৈরি করতে পারব। একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।

আমিনুল হক বলেন, সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সেই ক্রীড়াঙ্গন দেখতে চাই- যেই ক্রীড়াঙ্গন হবে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য তৃণমূল সাধারণ মানুষের জন্য হবে সেই ক্রীড়াঙ্গন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্ট প্রধান সমন্বয়ক আক্তার হোসেন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সমন্বয়ক মো. জাহেদ পারভেজ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এসএম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক, আতাউর রহমান চেয়ারম্যান, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, শাহ আলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তরের সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর সদস্য আলী আকবর আলী, সাজ্জাদ হোসেন মোল্লা, নুরুল হুদা ভূঁইয়া নূরু, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, এমএস আহমাদ আলী, ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা প্রমুখ।

উদ্বোধনী খেলায় পল্লবী ও দক্ষিণখান থানার মধ্যে গোলশূন্য ড্র হয়।

সূত্র: যুগান্তর