সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দেশের শান্তিপ্রিয় মানুষকে বিপথগামী করার জন্য উসকানি দেওয়া হচ্ছে : ডা. জাহিদ

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া
দেশের শান্তিপ্রিয় মানুষকে বিপথগামী করার জন্য উসকানি দেওয়া হচ্ছে : ডা. জাহিদ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেশের শান্তিপ্রিয় অসাম্প্রদায়িক মানুষগুলোকে বিপথগামী করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বিভিন্ন ধরনের উসকানি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তবে বাংলাদেশের অসাম্প্রদায়িক মানুষ কোনো উসকানিতে পা দেয়নি।

আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হাকিমপুর উপজেলা বিএনপি আয়োজিত শিক্ষক, মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম ও ব্যবসায়ীসহ সব পেশাজীবীদের সুধী সমাবেশ ও মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচারের প্রেতাত্মারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।

ভারতকে উদ্দেশ্য করে তিন বলেন, তাদের প্রভুদের কষ্ট হচ্ছে। তারা মনে করেছিল মনে হয় এই দেশটি তাদের একটি অঙ্গরাজ্য। কিন্তু বাঙালিরা তাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আনুগত্যশীল। সেটি বাঙালি জাতি প্রমাণ করেছে।

বিএনপির এই নেতা বলেন, আমরা সৎ প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই। ভারতের কোনো মানুষের সঙ্গে আমাদের শত্রুতা নাই। আমরা বাংলাদেশি, তোমরা ইন্ডিয়ান। আমরা মিলেমিশে থাকতে চাই।

সৎ প্রতিবেশী সুলভ অবস্থান বজায় রাখতে চাই।
তিনি আরো বলেন, আমাদের ভেতর কোনোরকম ভেদাভেদ নাই, আমরা কোনো বর্ণ বৈষম্য বিশ্বাস করি না। যারা উসকানি এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন তাদের জন্য বার্তা হলো- বাংলাদেশের মানুষ কোনো উসকানিতে পা দিবে না।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময়সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ দলের বিভিন্ন নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম-মোয়াজ্জেম, ব্যবসায়ী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সূত্র: কালের কণ্ঠ