সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজনীতি

‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০২৫১ মিনিট পড়া
‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি হবে বলে প্রত্যাশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ভোলার তজুমদ্দিনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। তজুমদ্দিন উপজেলা বিএনপি এ গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

আগামীকাল সোমবার হাসিনার মামলায় আদালতের রায়কে সামনে রেখে হাফিজ উদ্দিন বলেন, দেশের প্রত্যেকটা মানুষ মনে করে, শেখ হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন।

তিনি বলেন, অধিকাংশ দল এবং সাধারণ জনগণ মনে করে গণভোটের জন্য আলাদা দিন ঠিক করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হবে। তাই একই দিন নির্বাচন ও গণভোট হলে দেশের অনেক সাশ্রয় হবে। কারণ এ মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো না।

হাফিজ বলেন, জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক রায় দেবে। সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের। কীভাবে আগামী দিনের বাংলাদেশ চলবে তা স্থির করবেন আগামী দিনের সংসদ সদস্যরা।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন