সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

দুর্নীতির অভিযোগ থেকে উপ-সচিব মুসাকে অব্যাহতি

নিউজ ডেস্ক২২ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
দুর্নীতির অভিযোগ থেকে উপ-সচিব মুসাকে অব্যাহতি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব (বাজেট) এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন পরিচালক (এস্টেট ও ভূমি) মোহাম্মদ মুসা।

 

অনুসন্ধানে দুর্নীতির প্রমাণ না পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে সম্প্রতি উক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্তির (অভিযোগ থেকে অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। যার স্বারক নং- দুদক/বি: অনু: ও তদন্ত-২/বিবিধ-১৩-২০১৪।

দুদকের একটি সূত্র  বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, রাজউকের প্রাক্তন পরিচালক (এস্টেট ও ভূমি) মোহাম্মদ মুসার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থের বিনিময়ে প্লট বরাদ্দ দেওয়া, ভূমির মালিক সাজিয়ে প্লট আত্মসাৎ, ঘুষ গ্রহণ ও দুর্নীতির মাধ্যমে নিজের নামে ঝিলমিল প্রকল্পে এক কাঠার প্লটকে পাঁচ কাঠায় রূপান্তর করার অভিযোগ রয়েছে। এ ছাড়া আত্মীয়-স্বজনের নামে উত্তরা তৃতীয় প্রকল্পের আট থেকে নয়টি প্লট কিনে পরিবর্তনের মাধ্যমে আয়তন বাড়িয়ে বরাদ্দ দেওয়ারও অভিযোগ রয়েছে। ২০১৪ সালের শেষের দিকে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের সহকারী পরিচালক মো. সালাম আলী মোল্লা অভিযোগটি অনুসন্ধান করেন।

 

সূত্র : রাইজিংবিডি/