সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
রাজনীতি

দুর্গোৎসবে উপহার পাঠালেন তারেক রহমান

নিউজ ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
দুর্গোৎসবে উপহার পাঠালেন তারেক রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-১ আসনের আলফাডাঙ্গা, মধুখালী ও বোয়ালমারী উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বোয়ালমারী, মধুখালী এবং সোমবার আলফাডাঙ্গা উপজেলায় নগদ অর্থ বিতরণ করা হয়।

ফরিদপুর-১ আসনের তিনটি উপজেলার ৩৮২টি দুর্গামন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তারেক রহমানের শুভেচ্ছা স্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়।

আলফাডাঙ্গা উপজেলায় এ উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মানবেন্দ্র সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস, সদস্য সচিব নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির আহবায়ক রবিউল ইসলাম রিপন প্রমুখ।

 

সূত্র: যুগান্তর