সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
মিডিয়ার সংবাদ

দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের মতবিনিময়

নিউজ ডেস্ক৮ মার্চ ২০২১১ মিনিট পড়া
দুর্গাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রের মতবিনিময়

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মতবিনিময় করেছেন। সোমবার বিকেল ৫টায় দুর্গাপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিমিময় সভা শুরুতেই প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিক।

দুর্গাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য মিজান মাহীর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন সহ দুর্গাপুর প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।