সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মিডিয়ার সংবাদ

দুর্গাপুর পৌর মেয়র তোফাজ্জলের উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২১৩ মিনিট পড়া
দুর্গাপুর পৌর মেয়র তোফাজ্জলের উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের উদ্দেশ্যমূলক বক্তব্য প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের দুর্গাপুরে সাংবাদিকরা মানববন্ধন করেছেন। গত ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে একটি অখ্যাত অনলাইন টিভিতে মেয়র তোফাজ্জল হোসেন দুর্গাপুরে কর্মরত সাংবাদিকদের জড়িয়ে ধৃষ্টতামূলক, মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক বক্তব্য প্রদান করেন। তারই প্রতিবাদে দুর্গাপুর সকল কর্মরত সাংবাদিকরা বুধবার সকাল ১১টায় দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে প্রধন সড়কে এই মানবন্ধন করেন।

অনুষ্ঠিত মানববন্ধনে দুর্গাপুর প্রেসক্লাব ও উপজেলা সাংবাদিক সমাজের সকল সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে প্রধান বক্তা মোবারক হোসেন শিশির তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সাংবাদিকরা সব সময়ই নিরপেক্ষ জায়গায় অবস্থান নিয়ে থাকে। সাংবাদিকরা অন্যায়ের বিরুদ্ধে কারো সাথে আপোষ করে না। গত ২৮ ফেব্রুয়ারি দুর্গাপুর পৌরসভা নির্বাচনের দিন মেয়র তোফাজ্জল হোসেন একটি অনলাইন আইপি টিভি চ্যানেলে দুর্গাপুরের সাংবাদিকদের জড়িয়ে যে বক্তব্য প্রদান করেছেন তা সত্যিই দুঃখজনক। মেয়র তোফাজ্জলের এমন বক্তব্য পুরো সাংবাদিক সমাজকে ভাবিয়ে তুলেছে।

তিনি বলেন, ওই দিনের ঘটনায় আমার ৩ জন সহকর্মী আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অথচ মেয়র ওই দিনের ঘটনা প্রত্যক্ষ ভাবে না জেনে কল্পনাপ্রসূত বক্তব্য দিয়ে উপজেলার কর্মরত সাংবাদিকের উপর দায় চাপানোর অপচেষ্টা করছেন। ফলে বাধ্য হয়ে সাংবাদিকরা আজ রাস্তায় নেমেছেন। তিনি পানানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আদম আলীকে উদ্দেশ্য করে আরও বলেন, আপনি কতদিন ধরে আদম ব্যবসা করে আসছেন সাংবাদিকরা তা জানেন। আপনি চাটুকারিতা করতে গিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার করে পরো সাংবাদিক সমাজকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছেন। আপনার মিথ্যা বানোয়াট বক্তব্য দ্রুত প্রত্যাহার করে নিন। তা না হলে উপজেলার কর্মরত সাংবাদিকরা সাধারণ জনগণকে সাথে কঠোর আন্দোলনে যাবে।

দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম রবি বলেন, মেয়র তোফাজ্জল আপনি সাংবাদিকদের জড়িয়ে উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে অজ্ঞতা ও মূর্খতার পরিচয় দিয়েছেন। শুধু দীক্ষা থাকলেই হয়না আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করা উচিৎ। আপনি মেরুদন্ডহীন ব্যাক্তি তাই সাংবাদিকদেরও মেরুদন্ডহীন ভাববেননা। সাংবাদিকরা সকল হামলা মামলা মোকাবেলা করে মুক্তিযুদ্ধের স্বপক্ষের কলম সৈনিক হিসেবে প্রতিনিয়ত কাজ করবে। এখনো সময় আছে সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়ে বক্তব্য প্রত্যাহার করে সমঝোতায় বসেন। তিনি আরো বলেন, অনতি বিলম্বে সাংবাদিকদের জড়িয়ে কল্পনাপ্রসূত ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য প্রত্যাহার না করলে সাংবাদিকরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবে।

সাংবাদিক মিজান মাহীর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্যে রাখেন, দুর্গাপুর প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম আমিনুল ইসলাম, গোলাম রসুল, এস এম শাহাজামাল, সদস্য আব্দুল খালেক, জিএম কিবরিয়া, জুবায়ের তুহিন, ফরিদ আহমেদ আবীর, মশিউর রহমান,শাহিন আলম, রুবেল হক, মোফাজ্জল হোসেন, মাসুদ রানা তুষার, ও হাফিজুর রহমান প্রমুখ। এছাড়ও মানববন্ধনে, পৌরসভার সকল পজেটিভ সংবাদ বর্জন, তিনদিন কলম বিরতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসপি,ডিসি বরাবর স্মারকলিপি প্রদান ও রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে রাজশাহী সাংবাদিকদের নিয়ে যৌথ মানববন্ধনের কর্মসূচী ঘোষণা করা হয়।