গোলাম রসুল,দুর্গাপুর:
দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভাঙ্গাচোরা ঝুঁকিপূর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ভবনটি যে কোন সময় ভেঙ্গে পড়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানটি ১৯৪৬ সালে দুর্গাপুর পাইলট উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে অত্র বিদ্যালয়ে প্রায় একহাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার পর তথকালিন নির্মিত ভবটি বর্তমানে ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে। এই ভাঙ্গাচোরা ভবনে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত পাঠদান করে আসছেন শিক্ষকরা। এতে সব সময় বিদ্যালয়ে পাঠদানকারী শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের পড়–য়া ছাত্রছাত্রী ও অভিভাবকরা চরম আতংকের মধ্যে থাকেন।
এতে শিক্ষার্থীরা মন দিয়ে বিদ্যালয়ে বসে পড়ালেখা করতে পারছেনা। অপরদিকে ছেলে মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে অভিভাবকরাও থাকেন চরম উৎকন্ঠায়। কোন সময় কোন দূর্ঘটনার খবর আসে। গতানুগতিক ভাবে বিদ্যালয়টি সাফল্যর সাথে এগিয়ে যাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন, পাশের হার ও বৃত্তিপ্রাপ্তি বৃদ্ধি হলেও বর্তমানে শিক্ষক ও শ্রেনীকক্ষ সংকটের কারনে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর তুলনায় কক্ষ সংকটের কারনে একই ক্লাশে গাদাগাদি করে বসে ক্লাশে পড়াশুনা করতে হয়।

উপজেলার বিভিন্ন এলাকার পুরাতন ভাঙ্গাচোরা ঝঁকিপূর্ন ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করা হলেও দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভাঙ্গাচোরা জরাজীর্ন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠদান চালিয়ে আসছেন।
অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল বলেন, নতুন একটি ভবন নির্মান হলেও কক্ষ্য সল্পতা থাকায় পুরোন ভবনে জীবনের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে শিক্ষা ব্যবস্থা চালিয়ে আসছেন। বিদ্যালয়টিতে কক্ষ্য সংকটসহ নানা সমস্যার মধ্যে দিয়ে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার মান উন্নয়নে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শ্রেনীকক্ষের সংকটের মধ্যদিয়ে বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ে কর্মরত সকল শিক্ষক শিক্ষিকার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। শিক্ষার মানোন্নয়নের জন্য আমরা শিক্ষার্থীদের পাক্ষিক ও মাসিক ভাবে মডেল টেষ্ট পরীক্ষার আয়োজন করে থাকি। উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দারা প্রশ্ন ও উত্তর নমুনা পত্র তৈরী করে হ্যান্ডনোট আকারে ছাত্রছাত্রীদের মাঝে বিতরন করা ছাড়াও অভিভাবক সমাবেশ, মা সমাবেশ, উঠান বৈঠক করে থাকি। পড়ালেখায় দুর্বল ছাত্রছাত্রীদের আলাদাভাবে শিক্ষা প্রদান করে থাকি যাতে তারা অতিদ্রুত সময়ে ভালো মেধাবী ছাত্রছাত্রীতে পরিনত হয়। বিদ্যালয়ের আয়োজনে অভিভাবকদের নিয়ে পরিচালনা কমিটির সকল সদস্য সহ মত বিনিময় সভা করে থাকি।
দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রভাষক আমিনুল হক টুলু জানান, বিদ্যালয়টি বারাবর পরীক্ষায় সাফল্যের সাথে এগিয়ে চলেছে। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক শিক্ষিকারা অত্যান্ত দক্ষ হওয়ার বিদ্যালয় পরিচালনায় ও কর্মরত সকল শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার মানোন্নয়নে সব্বোর্চ চেষ্ঠা করে চলেছেন।
বর্তমান সরকার দেশের ৩১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে তিন তলা মর্ডেল ভবন নির্মান করে দিয়েছে। যার মধ্যে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় অন্তর্র্ভূক্ত। নতুন ভবন নির্মানের পরেও শিক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় বিদ্যালয়টিতে পুরোন ভবনে ঝুঁকি নিয়েই আতঙ্গের মধ্যে পাঠদান করতে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। পুরোন ভবন ভেঙ্গে ফেলে নতুন ভবন করা হবে।
স/আ










