দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দুর্গাপুর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তযোদ্ধা নাজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সদস্য খাদ্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাবেক সহসভাপতি একেএম সামসুল ইসলাম,উপজেলা মহিলা আ.লীগের সভানেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ঝালুকা ইউপি চেয়ারম্যান মোজাহার আলী,পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী, দেলুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রেন্টু, উপজেলা আ.লীগের সাবেক কার্যনিবাহী কমিটির সদস্য প্রভাষক আমিনুল হক টুলু,পৌর আ.লীগের সাধারন সম্পাদক আজাহার আলী, সহ উপজেলা সকল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও সাধারণ সম্পাদসহ অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স/অ










