সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

দুর্গাপুরে ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৭১ মিনিট পড়া
দুর্গাপুরে ৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্গাপুর প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নন্দিগ্রাম থেকে তাকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রহমত আলী (৩৫) উপজেলার নওপাড়া ইউপি’র নান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আলম জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মির্জা মোজাহারুল ইসলাম উপজেলার নান্দিগ্রামে অভিযান চালায়। এ সময় নান্দিগ্রামের মেইন সড়কের পাশে পানবরজের ভিতরে ফেনসিডিল বিক্রি করছিলো রহমত। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছে থাকা ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর আগামীকাল বুধবার সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

স/বি