সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

দুর্গাপুরে ৩টি ইউনিয়ন পরিষদের রিভিউ বাজেট সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক৩০ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
দুর্গাপুরে ৩টি ইউনিয়ন পরিষদের রিভিউ বাজেট সভা অনুষ্ঠিত

দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর উপজেলার জয়নগর,পানানগর ও কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের উন্মুক্ত রিভিউ বাজেট পূনঃ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পানানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও ভার্ক এবং ওয়াটার এইডএর সহযোগিতায়  পরিষদ চত্বরে এই বাজেট সভা অনুষ্ঠিত হয়।

 
সভায় ইউপি চেয়ারম্যান আজাহার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি রমজান আলী,সাধারণ সম্পাদক বশির উদ্দিন,এডভোটেক আব্দুর রহিম, আলাহাজ্ব আবুল হোসেন, ভার্ক দুর্গাপুর শাখার মনিটরিং এন্ড এডুমেন্টেশন কর্মকর্তা হুমায়ন কবির খান, ইউপি সদস্য আবুল কালাম আজাদ,মোস্তাক হোসেন,ছালাউদ্দিন,চাম্পা বেগম, মিনা বেগম,উদ্যোক্তা শাওন।

 
এ ইউনিয়নে ৮৭ লক্ষ ৫০হাজার ৪৬৬টাকা বাজেট ঘোষনা করেন ইউপি সচিব নজরুল ইসলাম। কিসমত গণকৈড় ইউনিয়নে রিভিউ বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। অত্র ইউপি চেয়ারম্যান আফসার আলী মোল্লার সভাপতিত্বে ও সদস্য ইসাহাক আলীর পরিচালনায় উপস্থিত ছিলেন তাহেরপুর উচ্চ বিদ্যাললেয় প্রধান শিক্ষ আতাউর রহমান,আলাহাজ্ব আজগর আলী মাষ্টার,মুক্তিযোদ্ধা বিশ্বনার্থ সরকার,শিক্ষক আজাহার আলী,আলহাজ্ব আবুল বাশার,ইউপি সদস্য মেহের আলী,ইয়াসিন আলী,নাসিমা বেগম প্রমূখ।

 
অত্র ইউনিয়নে ৭৮লক্ষ ৪৩হাজার ৩৬০টাকা বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আব্দুর রশিদ প্রামানিক।

এদিকে গতকাল মঙ্গলবার হাট কানপাড়া মাহমুদা কমিউনিটি সেন্টারে উপজেলার জয়নগর ইউনিয়নে রিভিউ বাজেট সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউপি চেয়ারম্যান সমসের আলীর সভাপতিত্বে ও সদস্য আনোয়ার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুর রশিদ ,আনিছুর রহমান,মোজাম্মেল হক,হাবিবুর রহমন,রাবেয়া বেগম,মালেকা বেগম,মনোয়ারা বেগম প্রমূখ।

বাজেট সভায় ১কোট ১০লক্ষ ৭২হাজার ৩৫০টাকার বাজেট ঘোষনা করেন ইউপি সচিব আনোয়ারুল ইসলাম।
স/শ