দুর্গাপুর প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদায় ৪৬তম মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর ২০১৬ উদযাপন উপলক্ষে স্থানীয় কর্মচসূচী গ্রহনের নিমিত্তে দুর্গাপুর উপজেলা প্রশাসনের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি রাজিবুল ইসলাম খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ জামাল উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন,স্থানীয় প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. বিমল কুমার,নির্বাচন কর্মকর্তা বুলবুল আহম্মেদ,দুর্গাপুর ডিগ্রী কলেজের সহযোগি অধ্যাপক আব্দুল আজিজ,মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রব প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন, দুর্গাপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলতাফ হোসেন,দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, দুর্গাপুর পাইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দুর্গাপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল হক টুল,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর আব্দুল গণি সরকারসহ সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত সকলের মতামতে বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসুচী গ্রহন এবং উপকমিটি গঠন করা হয়। প্রতি বছরের মত এবছরেও দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।
স/শ










