গোলাম রসুল,দুর্গাপুর:
দুর্গাপুর উপজেলায় দিন-দিন বেড়েই চলেছে অটো রিকশা ও চার্জার ভ্যান গাড়ির দৌরত্ব। বিভিন্ন এনজিও থেকে ঋনের টাকা উত্তোলন করে এসব গাড়ি কিনেই কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই নেমে পড়ছে চাস্তায়। এতে করে দিনের পর দিন দুর্ঘটনা বেড়েই চলছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাটবাজারে আসা জনসাধারনের প্রতিনিয়ত যানজটের সম্মখীন হতে হচ্ছে। ফলে প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটেই চলেছে।
গত ৪বছর পূর্বে দুর্গাপুর উপজেলা হাতে গোনা কয়েকটি অটো চার্জার ও চার্জার ভ্যান গাড়ী দেখা গেলেও বর্তমানে এসকল গাড়ীর সংখ্যা প্রায় ৫শতাধিক। দুর্গাপুর বাজারের ব্যস্ততম রাস্তা জিয়া চত্বর, উপজেলা মোড়.মেডিকেল মোড়,দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় গেট সিংগা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বাজারের বিভিন্ন এলাকায় ওইসব গাড়ীর কবলে পড়ে পথচারি দের চরম দুর্ভোগ পোহাতে হয়। ওইসকল গাড়ীর দাপটে সবচেয়ে সপ্তাহে দুই দিন দুর্গাপুর সিংগা হাটবরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ব্যাবসায়ী ও ক্রেতা-বিক্রেতার চলাচল করতে হিমশিম খেতে হয়।

দুর্গাপুুর উপজেলার বিভিন্ন অলিগলির সব খানেই চলাচল করছে এসব গাড়ী। বাজারের মধ্যে ৪বছর আগে,পেডেল চালিত রিক্সা ও ভ্যান গাড়ীর চলাচল করে থাকলেও রিক্সা ও ভ্যান গাড়ী চালকরা তা বিক্রি করে অটো চার্জার ও ওইসকল ভ্যান গাড়িতে অভিনব কায়দায় মটর ও ব্যাটারী লাগিয়ে চার্জর ভ্যান গাড়ীতে রুপান্তরিত করেছে। ফলে এখন দুর্গাপুরে রিক্সা-ভ্যান কমে গেলেও অস্বাভাবিক হারে বেড়েই চলেছে ওইসব গাড়ী।

ফিটনেছ বিহীন এসব গাড়ির নেই কোন লাইসেন্স নেই কোন চালকের প্রশিক্ষণ ফলে এতে করে দুর্ঘটনায় কবলিত হচ্ছেন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীসহ আনেকেই। এ সকল গাড়ী বিগত দিনে অন্যত্র এলাকায় থেকে বানিয়ে নিয়ে আসলেও গত ৩বছর যাবৎ দুর্গাপুর বাজারেই তৈরি হচ্ছে লাইসেন্স বিহীন অবৈধ চার্জার ভ্যান গাড়ী ও অটো রিকশা।
অটো রিক্সায় সড়ক দুর্ঘটনায় আহত মামুন পারভেজ ও লাল চাঁদ জানান, গত শুক্রবার তারা দুর্গাপুর বাজার থেকে একটি অটো রিক্সায় যোগে বানেশ্বর যাচ্ছিলেন পথে অদক্ষ চালকের কারণে দুর্গাপুর রৈপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাড়ে যায়। এতে ওই গাড়িতে থাকা দুই যাত্রীর পা ভেঙ্গে যাওয়াসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়।
তারা আরো জানান, কোন রকম প্রশিক্ষণ ছাড়াই অদক্ষ চালকের কারনেই এধরনের দুর্ঘটনা ঘটে চলেছে। ওইসকল অটো রিক্সা চালক ও চার্জার ভ্যান গাড়ি চালদের প্রশিক্ষণের মাধ্যমে রাস্তায় গাড়ি চালানোর ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্র্র্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
স/শ










