দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুর ঝালুকা গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে দুলাল হোসেন (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে দুর্গাপুর থানা পুলিশ। তিনি ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি মৃর্গী রোগে আক্রান্ত বলে জানা গেছে।
দুর্গাপুর থানার এসআই বেলাল হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নানদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার মৃর্গী রোগে আক্রান্ত দুলাল হোসেন গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরেনি। পরে তার বাড়ীর লোকজন দুলালকে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে তাকে না পাওয়া গেলে ঘাষ কাটার স্থানে একটি পুকুর পাড়ে ঘাস কাটার একটি কাস্তে ও বস্তা পাওয়া যায়। পরে ওই দিন সন্দেহভাবে সেই পুকুরে জাল দিয়ে তল্লাশী চালানো হলেও দুলালকে পাওয়া যায় না।

রবিবার পুকুর পাহারাদার রমজান আলী নামের এক ব্যাক্তি ওই পুকুরে দুলালের লাশ ভাসতে দেখে। পরে পাহারাদার রমজান আলী দুলালের লাশ ওই পুকুরে দেখতে পেয়ে তার পরিবারে লোকজনকে খবর দেয়। খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মৃত দুলালের লাশ উদ্ধার করে।
সেমাবার সন্ধ্যায় নিহত দুলালের মরদেহ তার পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।
স/শ










