সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
রাজশাহী

দুর্গাপুরে জাল টাকাসহ আটক ১

নিউজ ডেস্ক৭ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
দুর্গাপুরে জাল টাকাসহ আটক ১

দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুরে জালটাকাসহ জাহাঙ্গীর আলম জনি (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ। তিনি দুর্গাপুর উপজেলার সায়বাড় গ্রামের আব্দুস সাত্তারের  ছেলে। তিনি কয়েক বছর থেকে মহানগরীর দড়ি খড়বনা এলকায় বসবাস করে আসছে।

 

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন থেকে জাহাঙ্গীর আলম বিভিন্ন এলাকায় জাল বিনিময়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। গত এক সপ্তাহ আগে তাহেরপুর বাজারে বাবুল হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে জাল টাকা দিয়ে একটি ছাগল ক্রয় করেন। পরে ওই ব্যক্তি জাল টাকা বুঝতে পারার পর থেকে প্রতারক জাহাঙ্গীর আলমকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বুধবার দুপুরে বাবুল হোসেন দুর্গাপুর সদরে একটি এনজিও অফিসে ঋণের কাজে আসলে ওই জালটাকার প্রতারক জাহাঙ্গীর আলমকে চিনে ফেলে। পরে তিনি দুর্গাপুর থানা পুলিশকে খবর দিলে দুর্গাপুর থানার এসআইস বেলাল হোসেন ও এসআই আব্দুস সালাম ঘটনাস্থলে গিয়ে প্রতারক জাহাঙ্গীর আলমকে আটক করে। এ সময় তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের সাথে বির্তকে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ তার শরীর তল্লাশী করলে তার কাছ থেকে জাল টাকা ও সাপ্তাহিক সুবর্ণসংবাদ নামের একটি পত্রিকার  ফটো সাংবাদিকের পরিচয়পত্র পাওয়া যায়। পরে আটককৃত প্রতারক জাহাঙ্গীর আমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। আগামীকাল বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
স/মি