দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে ৬২ পিড়া গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে দুর্গাপুর থানার এসআই আব্দুর রাজ্জাক সংঙ্গীয় পুলিশ র্ফোস নিয়ে উপজেলা বেলঘরিয়া বাজারে অভিযান চালিয়ে মৃত রামেন্দ্রনার্থ শীল এর ছেলে মাদক ব্যবসায়ী অনিল চন্দ্র শীল (৬৫)কে ৪০ পিড়া গাঁজাসহ তাকে আটক করে।

অপরদিকে একই এলাকার ধরমপুর বাজার থেকে মৃত তোহির উদ্দিনের ছেলে জমিন উদ্দিন (৩০)কে ২২ পিড়া গাঁজাসহ আটক করে পুলিশ।
আটককৃত গাঁজা ব্যবসায়ীরা দীর্ঘ দিন থেকে মাদক ব্যবসা করে আসছিলো। শনিবার আটককৃত মাদক ব্যবসায়ীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
স/শ










