সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
আন্তর্জাতিক

দুবাই এয়ারপোর্টে ড্রোন কাণ্ড, আধঘণ্টা বন্ধ কার্যক্রম

নিউজ ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুবাই এয়ারপোর্টে ড্রোন কাণ্ড, আধঘণ্টা বন্ধ কার্যক্রম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দুবাই বিমানবন্দরের এয়ার স্পেসে ‘মালিকবিহীন’ একটি ড্রোনের বিচরণ ‘কাণ্ডে’ প্রায় আধঘণ্টা এয়ার ট্রাফিক বন্ধ রাখতে হয়েছে কর্তৃপক্ষকে। গত চার মাসে এ ধরনের ঘটনা এটি দ্বিতীয়।

 
দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, ‘ড্রোন কাণ্ডে’ বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরটি মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় ০৪০৮ মিনিট থেকে ০৪৩৫ মিনিট পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখে।

 

তবে এ ধরনের কর্মকাণ্ড কমিয়ে আনার বিষয়ে সর্তক দৃষ্টি রাখার কথাও বলা হয় টুইটে।

 

‘নিরাপত্তা আমাদের কাছে প্রধান গুরুত্বপূর্ণ বিষয় এবং কোনো ধরনের ইউএভি (আনমেনড এরিয়াল ভেহিক্যাল) বিমানবন্দর বা প্লেন অবতরণ করে এমন পাঁচ কিলোমিটারের মধ্যে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই অনুমোদিত নয়’।

 

বিষয়টি অমান্য করে যারা এ ধরনের কাজ করবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সংযুক্ত আরব আমিরাত, টুইটে উল্লেখ করা হয়।

 

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশ্বের প্রায় একশ’টি এয়ারলাইন্সের ২৬০টি ফ্লাইট প্রতিদিন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়, যার মধ্যে রয়েছে নিজস্ব এয়ারলাইন্স এমিরেটসের ফ্লাইট।

 

২০১৫ সালে বিমানবন্দরটি ব্যবহার করে ৭ কোটি ৮০ লাখ মানুষ বিভিন্ন গন্তব্যে পৌঁছেন।

সূত্র: বাংলা নিউজ