সিল্কসিটিনিউজ ডেস্ক:
বরফি সবার পছন্দের একটি মিষ্টি । এই পছন্দের মিষ্টিটি বাসায় তৈরি করতে চাইলেও ঝামেলার কথা চিন্তা করে আর হয়ে ওঠে না । কিন্তু ৫ মিনিটে যদি বরফি তৈরি করা যায়, তবে কেমন হয় বলুন তো ? কি, অবাক হচ্ছেন…

উপকরণ :
- পাউডার মিল্ক – ২ কাপ
- চিনি – ১ কাপ
- পানি – ১ কাপ +১/৪ কাপ
- বাদামগুঁড়া (আধা ভাঙ্গা)
- গোলাপ জল – ১ চা-চামচ
- ঘি – ১ চা-চামচ
- এলাচগুঁড়া – ১/২ চা চামচ
- সাজানোর জন্য বাদাম
প্রণালী :
- একটা পাত্রে দুধ , বাদামগুঁড়া , এলাচগুঁড়া আর ঘি মিশিয়ে নিন ।
- চিনি আর পানি জাল দিয়ে ঘন সিরা বানিয়ে নিন ।
- সিরায় গোলাপজল দিন ।
- এই রেসিপিটা তখন পার্ফেকট হবে যখন চিনির সিরা ঠিক মত হবে ।
- খুব বেশি ঘন হলে শক্ত হয়ে যাবে , আবার পাতলা হলে বেশি নরম হয়ে যাবে ।
- তবে বেশ ঘন হবে ।
- চুলা বন্ধ করে , সিরা গরম থাকতেই অল্প অল্প করে গুঁড়া দুধ মেশাতে থাকুন ।
- পুরো দুধ নাও লাগতে পারে ।
- মিশ্রণটা বেশি পাতলা বা একদম শক্ত হবে না ।
- পেস্ট-এর মতো হবে যেন পাত্রে সহজেই ঢালা যায় ।
- একটা ঘি মাখানো পাত্রে ঢেলে উপরে বাদাম দিয়ে ১ ঘণ্টার জন্য সেট হতে রেখে দিতে হবে ।
- ফ্রিজে ১ ঘণ্টার জন্য রাখলে আরো ভালো ।
- এবার কেটে পরিবেশন করুন মজাদার দুধের বরফি ।
সূত্র: অনলাইন









