সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দু’দিনে বিএনপির সাড়ে ৯ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
দু’দিনে বিএনপির সাড়ে ৯ কোটি টাকার মনোনয়ন ফরম বিক্রি
বিএনপি

সিল্কসিটিনিউজ ডেস্ক:  একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে তৃতীয় দিনের মতো বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছে। গত দু’দিনের তুলনায় বুধবার (১৪ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে নেতাকর্মীদের ভিড় কম।

জানা যায়, বৃহস্পতিবার (১৫ নভেম্বর) পর্যন্ত বিএনপির মনোনয়ন ফরম বিক্রি চলবে। গত দু’দিনে মোট ৩ হাজার ২২২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে। যার মূল্য নয় কোটি ৬৬ লাখ টাকা।

বুধবার সকাল ১০টায় তৃতীয় দিনের মতো মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। আগ্রহী মনোনয়নপ্রত্যাশীরা সংশ্লিষ্ট বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম কিনছেন।

বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে জানান, প্রথম দিন ১৩২৬ ও দ্বিতীয় দিন ১৮৯৬টি মনোনয়ন ফরম বিক্রি হয়। দু’দিনে বিক্রি হয়েছে মোট ৩ হাজার ২২২টি ফরম।

১৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি হবে বলে জানান তিনি।