বিজ্ঞান ও প্রযুক্তি

দুটি নতুন ট্যাব আনল স্যামসাং

নিউজ ডেস্ক২৮ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
The new Samsung Galaxy Book is displayed during its presentation at Mobile World Congress in Barcelona, Spain February 26, 2017. REUTERS/Albert Gea

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ফ্ল্যাগশিপ গ্যালাক্সি নোট৭ বিস্ফোরণ কাণ্ডে কিছুটা কোনঠাসা হয়ে পড়েছিল দক্ষিণ কোরিয় প্রতিষ্ঠান স্যামসাং। তবে সেটি ধীরে হলেও কাটিয়ে উঠতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

তাইতো নতুন দুটি ট্যাবলেট আনার ঘোষণা দিয়েছে ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। রোববার মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।

গ্যালাক্সি ট্যাব এস৩ এবং গ্যালাক্সি এস বুক নামে ওই দুটি ট্যাবের ঘোষণা আসে এমডব্লিউসি থেকে। দুটি ট্যাব হবে যথাক্রমে ১০ দশমিক ৬ ইঞ্চি এবং ১২ ইঞ্চি সংস্করণে।

ছবি : রয়টার্স

স্যামসাং বুক মাইক্রোসফটের উইন্ডোজ ১০ চালিত হবে বলে বলছে কর্মকর্তারা। এছাড়াও এস৩ এ হারম্যান ওউন্ড একেজি স্পিকার থাকবে। এবারই প্রথম স্যামসাং এসব ব্যবহার করতে যাচ্ছে।

এর আগে গত বছর স্যামসাং আট বিলিয়ন ডলারে হারম্যান কিনে নেয়।

গত অক্টোবরে বাজার থেকে গ্যালাক্সি নোট৭ সরিয়ে নিতে বাধ্য হয় স্যামাসং। এর পরপরই পাঁচ দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয়। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে কিছুটা হলেও আত্মবিশ্বাস হারায় স্যামসাং।

তবে অবশেষে প্রতিষ্ঠানটি ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এই ট্যাব দুটি আনার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে তারা স্যামসাং এস৮ নামের নতুন ফ্ল্যাগশিপ আনতে যাচ্ছে এপ্রিল নাগাদ। এছাড়াও কয়েকটি মডেলের ফোন আনার ঘোষণা দিতে পারে স্যামসাং।

সূত্র : টেকশহর