লাইফ স্টাইল

দুই সপ্তাহে ওজন কমাবে করলার পানীয়!

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে চাইলে ঘরে তৈরি একটি ভেষজ পানীয় পান করতে পারেন। করলা, মধু ও হলুদ দিয়ে প্রস্তুত করা পানীয় রাখুন আপনার দৈনন্দিন ডায়েট চার্টে। তিতা করলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারি। এটি মেদ দূর করার জন্য চমৎকার উপাদান। হলুদ ও মধু একসঙ্গে হজম শক্তি বাড়ায় ও মেদ দূর করতে সাহায্য করে। পানীয় পান করার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের বিকল্প নেই।

 

উপকরণ:
করলা- ৫ টুকরা, হলুদ- ১ চা চামচ, মধু- ১ টেবিল চামচ।

 

প্রনালী:
ব্লেন্ডারে পানি, করলা, মধু ও হলুদ একসঙ্গে ব্লেন্ড করুন। মিশ্রণটি না ছেঁকে গ্লাসে ঢালুন। প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এটি। ওজন কমবে মাত্র ২ সপ্তাহেই!

সূত্র: অনলাইন