সিল্কসিটিনিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, “হাইকোর্টের জামিন নিয়ে বাবু গয়েশ্বর চন্দ্র রায় ৭টা ২০ মিনিটে মুক্তি পান।”
গত ৩০ জানুয়ারি রাতে গুলশানের পুলিশ প্লাজার কাছ থেকে গোয়েন্দা পুলিশ গয়েশ্বর রায়কে আটক করে।










