সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

দুই বছরে অন্তত ‘৫০ হাজার যোদ্ধা হারিয়েছে আইএস’

নিউজ ডেস্ক৯ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
দুই বছরে অন্তত ‘৫০ হাজার যোদ্ধা হারিয়েছে আইএস’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর বিরুদ্ধে ইরাক ও সিরিয়ায় দুই বছর আগে থেকে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলায় অন্তত ৫০ হাজার জঙ্গি নিহত হওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। ওই সামরিক কর্মকর্তার বরাত দিয়ে খবরটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। তবে সামরিক কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আইএসের নিহত হওয়া যোদ্ধাদের এই সংখ্যাকে ‘পরিমিত হিসেব’ বলে বর্ণনা করেছেন মার্কিন সেনাবাহিনীর ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।

অবশ্য এতে হাল ছাড়তে রাজি নয় যুক্তরাষ্ট্র। দেশটির কর্তৃপক্ষ বরাবরই বলে আসছে যে আইএস খুব দ্রুত তাদের যোদ্ধাদের শূন্যস্থানগুলো পূরণ করে ফেলতে পারে।

ওই কর্মকর্তা বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বলেন, ইরাকের মসুলের মতো জায়গাগুলোতে  মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা জোরালো করা হতে পারে। তবে এক্ষেত্রে বেসামরিক ক্ষয়ক্ষতির কথাটি মাথায় রাখা হচ্ছে। এ মসুল শহর পুনর্দখলের জন্য ইরাকি সেনারা এখন লড়াই চালিয়ে যাচ্ছে।

শত্রু পক্ষের প্রাণহানির হিসেব জানাতে প্রায়সময়ই অনিচ্ছা দেখিয়ে থাকে যুক্তরাষ্ট্র। কিন্তু গত আগস্টে লেফটেন্যান্ট জেনারেল শন ম্যাকফারল্যান্ডকে উদ্ধৃত করে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছিল শত্রু পক্ষের প্রায় ৪৫ হাজার যোদ্ধা নিহত হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন