সব খবর

দুই নারীসহ ডিআইজি হলেন ১১ পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০২০১ মিনিট পড়া

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক পদমর্যাদার ১১ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছে।

তাদেরকে ডিআইজি (গ্রেড-৩) পদে পদোন্নতি দিয়ে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলতাফ হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২৪ ডিসেম্বর সুপিরিয়র সিলেকশন বোর্ডের সভার নিম্নবর্ণিত সুপারিশ প্রধানমন্ত্রী ২৬ ডিসেম্বর সদয় অনুমোদন করেছেন।

ডিআইজি পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মো. হায়দার আলী খান, মো. মনিরুল ইসলাম, মো. মাহবুবুর রহমান ভুইয়া ও মো. রুহুল আমিন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মহা. আশরাফুজ্জামান ও বাসুদেব বণিক, চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া এবং র‍্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) বেগম আতিকা ইসলাম।

 

সুত্রঃ যুগান্তর

ট্যাগ: