ছবিঘর

দীর্ঘ বিরতির পর আবারও প্লেব্যাকে ন্যান্সি-ইমরান

নিউজ ডেস্ক৩০ জুন ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলা গানের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল আবারও একসঙ্গে গাইলেন। দীর্ঘদিন পর তাঁদের কণ্ঠ মিলছে একটি চলচ্চিত্রের গানে।

নতুন এই দ্বৈত গানটি থাকছে ‘শিকার’ সিনেমায়।
‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের রোমান্টিক গানটির কথা লিখেছেন কবির বকুল। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। জানা গেছে, গত রবিবার গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নতুন গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত চমৎকার যে শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’

দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রের গানে ইমরান-ন্যান্সি | চ্যানেল আই অনলাইন

ন্যান্সির সঙ্গে নতুন গান নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘বাংলা গানের অনন্য কণ্ঠ ন্যান্সি।

তাঁর সঙ্গে দ্বৈত গান মানেই আমার জন্য বিশেষ কিছু। তাই নতুন গানটি করেও ভীষণ আনন্দিত।’
কামরুজ্জামান রোমান পরিচালিত ‘শিকার’ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস ও মুরতজা পলাশ। থ্রিলারধর্মী এ সিনেমার পুরো শুটিং হবে নেপালে। এ সপ্তাহেই শুটিংয়ের জন্য দেশটিতে যাচ্ছেন সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।

অপু বিশ্বাস ও মুরতজা পলাশ ছাড়াও ‘শিকার’ সিনেমায় অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরো অনেকে।