লাইফ স্টাইল

দারুণ মুচমুচে সুজির কচুরি / সুজির পুরি

নিউজ ডেস্ক৬ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ মজাদার সুজি দিয়ে পুরি রেসিপি । ঘরে বসে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন । ছোট বড় সবার পছন্দ হবে । নাস্তা বা টিফিনে খেতে পারবেন খুব মজা করে ।

 

যা যা প্রয়োজন :

সুজি– ১ কাপ

পানি– ২ কাপ

তেল– ১ টে চামচ

গরমমসলা গুঁড়া– ১ চা চামচ

লবন– ১ চা চামচ

তেল– ভাজার জন্যে

 

পুরের জন্যে লাগবে :

আলু সেদ্ধ– ১টি বড়ো আলু

ফুলকপি — ১ কাপ (ভাপানো)

সেদ্ধ মটর– ১/৪ কাপ

গাজর ছোটো কিউব– ১/৪ কাপ (ভাপানো)

ধনেপাতা– ইচ্ছামতো

আস্ত পাঁচফোড়ন– ১ চা চামচ

আস্ত শুকনামরিচ– ২টি

হলুদ,মরিচ,ধনে গুঁড়া– ১/২ চা চামচ করে

চিনি, লবণ– স্বাদমতো

তেল– পরিমাণমতো

  • অল্প তেলে উপরের উপকরণগুলি ভাজা ভাজা করে পুর তৈরি করে রাখুন।

 

যেভাবে করবেন :

একটি হাঁড়িতে পানি, তেল, গরমমসলা গুঁড়া ও লবণ মিশিয়ে চুলায় বসান। পানি ফুটে ওঠা শুরু করলে অল্প করে করে সুজি দিয়ে ডো করে নিন। একদম রুটির মতো ডো হবে। চুলা থেকে সুজির হাঁড়ি নামিয়ে কিছুটা ঠান্ডা করে বেশ ভালোভাবে ময়ান দিয়ে নিন। এই ডো থেকে ১০-১২ টা পুরি হবে।

 

প্রতিটা ভাগের ডো হাতের তালুতে নিয়ে সমান করে ভেতরে পুর দিয়ে মুখ বন্ধ করে দিন। মুখ বন্ধ করে পুরিগুলিকে আবার হাতের চাপেই সমান করে নিতে পারেন, অথবা অনথনের মতো করে ভাঁজ দিয়েও রাখতে পারেন। সব বানানো হলে গরম ডূবো তেলে সোনালী করে ভেজে নিন।

সূত্র: অনলাইন