সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজশাহী

দলের ভেতরের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে: এনামুল হক এমপি

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
দলের ভেতরের ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে হবে: এনামুল হক এমপি

নিজস্ব প্রতিবেদক:
আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, দেশের উন্নয়ন করতে হলে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিতে হবে। ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে।

তিনি বলেছেন, দলের মধ্যে থাকা ষড়যন্ত্রকারী চিহ্নিত করতে হবে। তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান। তিনি স্থানীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, গোবিন্দপাড়ায় সকল ভেদাভেদ ভুলে এক সঙ্গে কাজ করতে হবে। সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করার আহ্বান জানান।
গত ইউপি নির্বাচনে দলের চেয়ারম্যান প্রার্থী বিজয়ী হতে না পারলেও আপনারা হতাশ হবেন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আল মামুনের মাধ্যমেই এলাকার উন্নয়ন করা হবে। তিনি এলাকার লোকজন ও নেতা-কর্মীদের নিয়েই উন্নয়নে ভূমিকা রাখবেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম শেখের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলেফোর রহমান, বাগমারা উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন,  উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, মাহাবুবুর রহমান, সহদপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহপ্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, ত্রান বিষয়ক সম্পাদক মকবুল হোসেন, সোনাডাঙ্গার চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আউচপাড়ার চেয়ারম্যান সরদার জান মোহাম্মদ। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মরিয়ম বেগম, যুব মহিলা লীগের সভানেত্রী শহিনুর খাতুন, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি প্রভাষক আশরাফুল ইসলাম বাবু, স্থানীয় নেতা বাদল, ভবানীগঞ্জ পৌরসভার কাউন্সিলর হাসেন আলী। সভায় ইউনিয়নের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সাংসদ বড়বিহানালী ইউনিয়নের হরিণমারা স্কুল মাঠে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ প্রধান অতিথির বক্তব্য রাখেন। এখানে বিশেষ অতিথি ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক, নাটোর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম ফসিউল হক জাহাঙ্গীর। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভ বড়বিহানালী ইউনিয়ন গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রেজাউল করিম রেজা। আগের দিন রাতে ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া মহল্লায় বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে।

স/শ