সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দলীয়ভাবে মনোনয়ন দেয়া হলেও পরে ঠিক করা হবে: ড. কামাল

নিউজ ডেস্ক২৭ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
দলীয়ভাবে মনোনয়ন দেয়া হলেও পরে ঠিক করা হবে: ড. কামাল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সময়ের অভাবে এখন জোটগতভাবে মনোনয়ন দেওয়া হচ্ছে না। মনোনয়ন দেয়া হচ্ছে দলীয়ভাবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিকঠাক করে নেয়া হবে। আজ মঙ্গলবার বেইলি রোডের নিজ বাসভবনে এসব কথা বলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

নিজ বাড়িতে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে একান্ত বৈঠক করেন ড. কামাল। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সময়স্বল্পতার কথা উল্লেখ করে ড. কামাল বলেন, আপাতত মনোনয়ন প্রদান জোটগতভাবে হচ্ছে না। পৃথকভাবেই দেয়া হচ্ছে। পরে বসে এগুলোকে সমন্বয় করা যাবে। প্রার্থিতা প্রত্যাহারের আগেই সব ঠিক করা হবে।

নির্বাচন কমিশনের ৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ইভিএম বাদ দেয়ার বিষয়ে তাদের যে দাবি ছিল তা নির্বাচন কমিশন মেনে নেয়নি। এর জন্যে আমরা সংসদ নির্বাচন বাদ দেব না। তবে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।