সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দরকার হলে সরে যাব: মওদুদ

নিউজ ডেস্ক১৮ জানুয়ারি ২০১৯২ মিনিট পড়া
দরকার হলে সরে যাব: মওদুদ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, দরকার হলে আমাদের যাদের বয়স হয়ে গেছে আমরা সরে যাব। তারপরেও এই দলটাকে তো রাখতে হবে।

মওদুদ বলেন, বিএনপিকে বাঁচানোর একমাত্র উপায় হলো নতুন করে পুনর্গঠন করা। এই কাজ আমাদের কয়েক মাসের মধ্যেই করতে হবে। তাহলেই আমরা আবার মোড় ঘুরে দাঁড়াতে পারব।

শুক্রবার বিকালে সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, মামলা দিয়ে নেতাকর্মীদের এলাকাছাড়া করে দিয়েছে। কীভাবে নির্বাচন করব। এখন আমাদের দুটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। একটি হলো- পুনর্বাসন আর অপরটি পুনর্গঠন। এখন ক্ষতিগ্রস্ত লাখ লাখ নেতাকর্মীকে পুনর্বাসন করতে হবে। আর দলের ত্যাগীদের সামনে এনে দলকে পুনর্গঠন করতে হবে।

গত ৩০ ডিসেম্বর একটি নীলনকশার ওপরে ভিত্তি করে নির্বাচন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটাকে কখনোই নির্বাচন বলা যায় না। এই তিক্ত অভিজ্ঞতা আমাদের মনে রাখতে হবে। এটা কখনোই আমাদের সংবিধানসম্মত নির্বাচন হয়নি। আজকে ৯৭ শতাংশ আসন মহাজোট পেয়েছে। আপনারা যদি নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান পড়েন, লন্ডনের অবজারভার পড়েন, সারা দুনিয়ার কেউ বিশ্বাস করে না সুষ্ঠু-অবাধ-নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটা ভোট চুরির নির্বাচন হয়েছে, জনগণের ইচ্ছার প্রতিফল ঘটেনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে আলোচনা সভা যৌথভাবে পরিচালনা করেন প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নেতৃত্বে আনতে হবে। আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি আমাদের পদ ছেড়ে দিতে হবে তরুণদের জন্য। তাহলেই বিএনপি ঘুরে দাঁড়াবে।

সভায় আরও বক্তব্য দেন- দলটির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আব্দুল মান্নান, ব্যারিস্টার শাজাহান ওমর, ডা.এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আযম খান প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভ‚ইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মাদ রহমাতুল্লাহ প্রমুখ।