সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

দরকার ইসলামী আদর্শের সরকার : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

নিউজ ডেস্ক২০ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
দরকার ইসলামী আদর্শের সরকার : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলাম এলে কী হবে আমাদের। তোমার বস্ত্রের দায়িত্ব সরকারের, তুমি অসুস্থ তোমার চিকিৎসার দায়িত্ব সরকারের। ইসলাম এলে তোমার সন্তান মেধাবী, সরকার তোমার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবে। তুমি দরজা খুলে শুয়ে থাকবে, পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। কিন্তু হচ্ছে না। দলের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয়নি। এসপি ডিসি ওসি চলে যায়। কিন্তু ঘুস থেকে যায়। এই পরিবর্তনে কাজ হবে না। আমরা নীতির পরিবর্তন চাই। যারা খুনি তাদের তোমরা পছন্দ করো। এতে পরিবর্তন হবে না। ভালোকে বেছে নিতে হবে। মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না।

সব সমস্যার সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। সব অসুবিধা দূর করতে ইসলামী আদর্শের সরকার দরকার।

শনিবার ঈশ্বরদীর মরহুম খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে সংগঠনের ঈশ্বরদী উপজেলা শাখা আয়োজিত এক বিরাট সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অন্যদের মধ্যে বক্তব্য দেন-অধ্যাপক আরিফ বিল্লাহ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মুফতি মোহাম্মদ জাকারিয়া, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।

 

সূত্র: যুগান্তর