সিল্কসিটিনিউজ ডেস্ক :
দই চিকেন রেসিপি
উপকরণ
চিকেন-১ কেজি
নুন-স্বাদ মতো
আদা বাটা -২ টেবিল চামচ
রসুন বাটা-২ টেবিল চামচ
গোলমরিচ গুঁড়ো -১/২ চা চামচ
জিরে গুড়ো-১ চা চামচ (ভাজা জিরে)
কাজু বাদাম – ১০/১২ টা
সাদা তেল -১০০ সষ
এলাচ -৪ টে
লবঙ্গ -৪ টে
শুকনো লঙ্কা -২ টো
পেঁয়াজ -২ টো (কুচি)
কাঁচা লঙ্কা কুচি-১ চা চামচ
গোটা মৌরি -১ চা চামচ
ধনে গুঁড়ো -১+১/২ চা চামচ
টক দই-৩০০ গ্রাম
কাসুরী মেথি -১ চা চামচ
ধনে পাতা কুচি- সামান্য

প্রণালী
দই চিকেন বানানোর জন্য এক কেজি চিকেনে দিতে হবে স্বাদমতো নুন, ১ টেবিল চামচ আদা বাটা,১ টেবিল চামচ রসুন বাটা ও ১/২চা চামচ গোলমরিচ গুড়ো ভালো করে মেখে এটাকে রেখে দিতে হবে কম করে আধ ঘন্টা।
কাজুর পেস্ট বানিয়ে নিতে হবে।
এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিন সাদা তেল । তেলটা একটু গরম হলে ম্যারিনেশন করা চিকেন গুলি একে একে এর মধ্যে দিয়ে দিন। এরপর চিকেন গুলোকে একটু উল্টে পাল্টে দুই দিকটা একটু হালকা বাদামি করে ভেজে নিন । এটা করতে ছয় থেকে সাত মিনিট সময় লাগবে।
ভাজা হলে চিকেন গুলিকে একে একে তুলে অন্য একটা প্লেটে রেখে দিতে হবে।
এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিতে হবে ৪ টি এলাচ, ৪টি লবঙ্গ ও ২টি শুকনো লঙ্কা । এগুলো থেকে হালকা গন্ধ বেরোলেই এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ ।
পেঁয়াজ গুলিকে তিন চার মিনিট একটু ভিজে নিতে হবে। পেঁয়াজের মধ্যে হালকা রঙ চলে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কাঁচালঙ্কা কুচি, বাকি আদা রসুন বাটা । আবারো এগুলিকে মিশিয়ে ভালো করে মসলাগুলো রান্না করে নিতে হবে।
মসলাগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ১ চা চামচ গোটা মৌরি ও দের চা চামচ ধনে গুঁড়ো, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে মসলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে ।
এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে রাখা কাজুর পেস্ট । গ্যাসের ফ্লেম মাঝারি রেখে দুই থেকে তিন মিনিট এগুলোকে ভালো করে রান্না করে নিতে হবে ।
মসলা থেকে তেল ছাড়া শুরু হলে আগে থেকে ভেজে রাখা চিকেন গুলি এর মধ্যে দিয়ে কোষতে হবে।
কাজুর সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদমতো নুন । আর নাড়াচাড়া করবেন না ।আগুন কমিয়ে রাখতে হবে ।
এরপর দেখবেন চিকেন থেকে আস্তে আস্তে জল ছাড়তে শুরু হবে এবং খুব সুন্দর একটা গন্ধ বের হবে ।
এরপরে দিয়ে দিতে হবে ৩০০ গ্রাম টক দই । টক দইটা দেওয়ার আগে অবশ্যই একবার ভালো করে ফেটিয়ে নেবেন। আর যদি দইটা খুব ঘন থাকে তাহলে সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে । পুরো দইটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে । একবার ভালো করে দই মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম টাকে মিডিয়াম রাখতে পারেন । একবার ভালো করে ফুটে গেলে ঢাকনা দিয়ে আরো পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিতে হবে।
পাঁচ ছয় মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন চিকেনটা সুন্দর রান্না হয়ে গেছে এবং সামান্য তেলও ছেড়ে দিয়েছে ।
সবশেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য কসুরি মেথি আর ভাজা জিরা গুরো আরো একবার ভালো করে মিসিয়ে নিলেই তৈরি হয়ে গেল দই চিকেন।
উপরে ধনে পাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন রুটি ,লুচি,পরোটার সাথে ।এই গরম গরম দই চিকেন খেতে কিন্তু দারুন লাগবে ।









