সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

থালাপতির শপথে অনুপস্থিত স্ত্রী-সন্তানরা, কিন্তু কেন?

নিউজ ডেস্ক১০ মে ২০২৬১ মিনিট পড়া
থালাপতির শপথে অনুপস্থিত স্ত্রী-সন্তানরা, কিন্তু কেন?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

তামিলনাড়ু সিনেমার জনপ্রিয় জুটি ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান ও থালাপতি বিজয়। তৃষার সঙ্গে সম্পর্কের গুঞ্জনে ইতিমধ্যে পরিবারের মধ্যে দেখা দিয়েছে দূরত্ব। যা আরো সামনে এলো মুখ্যমন্ত্রী হিসেবে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া শপথগ্রহণ অনুষ্ঠানে স্ত্রী-সন্তানদের অনুপস্থিতি।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার খোরাক বানিয়েছেন নেটিজেনরা।

এমন একটি স্মরণীয় মুহূর্তে স্ত্রী-সন্তান উপস্থিত না থাকায় অবাক হয়েছেন ভক্তরা। তারা বলেন, ‘মুহূর্তটি অসম্পূর্ণ।’
‘থালাপতি’ বিজয় নামে জনপ্রিয় তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান। চেন্নাইয়ে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এই অনুষ্ঠানে তাঁর বাবা-মা শোভা চন্দ্রশেখর ও এস এ চন্দ্রশেখর, ঘনিষ্ঠ বন্ধু, দলীয় নেতা এবং সমর্থকেরা উপস্থিত ছিলেন। ঐতিহাসিক মুহূর্তটিতে তাকে উৎসাহ দিয়েছেন।
কথিত প্রেমিক অভিনেত্রী তৃষা কৃষ্ণানকেও শপথ অনুষ্ঠানে দেখা গেছে।

তবে বিজয়ের স্ত্রী সঙ্গীতা স্বর্ণলিঙ্গম, তাদের সন্তান জেসন সঞ্জয় ও দিব্যা সাশার অনুপস্থিতিই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কাড়ে।

তৃষা উপস্থিতি নিয়ে আলাদাভাবেও নেটিজেনরা আলোচনা করেন।