লাইফ স্টাইল

ত্বকের যত্নে বরফের ব্যবহার

নিউজ ডেস্ক২ মার্চ ২০২৪২ মিনিট পড়া

ত্বক ভালো রাখার জন্য আমাদের নানা প্রচেষ্টা থাকেই। কেউ কেউ আবার পার্লারে গিয়ে খরচ করেন একগাদা টাকা। বাইরে থেকে কেনা অনেক দামী প্রসাধনীও থাকে অনেকের রূপচর্চার তালিকায়। কিন্তু এতসব করেও কাঙ্ক্ষিত সৌন্দর্য ধরা দেয় না অনেক সময়। মূলত ত্বকের সৌন্দর্য বাড়াতে প্রাকৃতিক উপায়ের বিকল্প নেই। তাই এই পদ্ধতি বেছে নেওয়াই উত্তম। আমাদের বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো ত্বকের যত্নে দারুণ কার্যকরী। তেমনই একটি হলো বরফ। এই বরফের ব্যবহারে ত্বক দ্রুত উজ্জ্বল হয় এবং পাওয়া যায় আরও অনেক সুবিধা।