সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:
অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি ভারত হেরে যায় ৩৩৩ রানে। অবশ্য দ্বিতীয় টেস্টটি দারুণ দক্ষতায় ভারত জিতে নেয় ৭৫ রানে। ফলে চার ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-১ এ সমতা বিরাজ করছে। ১৬ মার্চ থেকে রাঁচিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। আর চতুর্থ টেস্ট শুরু হবে ২৫ মার্চ ধর্মশালায়। তার আগে আজ বৃহস্পতিবার তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড।
ইনজুরি থেকে ফেরা রোহিত শর্মা ও মোহাম্মদ সামিকে স্কোয়াডে রাখা হয়নি। উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মুরালি বিজয়ের উপরই আস্থা রেখেছেন নির্বাচকরা। অন্যদিকে আগের টেস্টে দারুণ খেলা লোকেশ রাহুলও আছেন স্কোয়াডে। তবে বাদ পড়েছেন হার্দিক পান্ডিয়া। তিন নম্বরে ব্যাট করার সুযোগ পাবেন চেতেশ্বর পূজারা। তিনি বেঙ্গালুরুতে ৯২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন।

করুন নায়ার ও আজিঙ্কা রাহানেও আছেন স্কোয়াডে। ভারতের স্পিন তারকাদ্বয় অশ্বিন ও জাদেজাও আছেন যথারীতি। পেসার হিসেবে আছেন ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
ভারতের স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, করুন নায়ার, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা, উমেশ যাদব, জয়ন্ত যাদব, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও অভিনব মুকুন্দ।
সূত্র: রাইজিংবিডি










