সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

তুলসী গাছে জবা ফুল ফোটায় ব্যাপক চাঞ্চল্য!

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০১৯১ মিনিট পড়া
তুলসী গাছে জবা ফুল ফোটায় ব্যাপক চাঞ্চল্য!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুলসী গাছে ফুটেছে জবা ফুল। আর এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টাঙ্গাইলে। কালিহাতী উপজেলার বানিয়াবাড়ি এলাকায় এক সনাতন ধর্মাবলম্বী মধুসূদন সাহার বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ তুলসী গাছ দেখতে অসংখ্য মানুষ ভিড় করছেন।

বাড়ির মালিক মধুসূদন সাহা জানান, বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে তাদের বাড়ির তুলসী গাছে একটি জবা ফুলের কলি দেখা যায়। পরে আস্তে আস্তে পূর্ণাঙ্গ ফুল দেখে সবাই অবাক হয়ে যায় এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি জানাজানি হলে আশপাশের এলাকা থেকেও শত শত মানুষ তুলসী গাছটিকে দেখার জন্য তার বাড়িতে ভিড় করছেন। এক পর্যায়ে ভিড় সামলাতে গভীর রাতে বাড়ির গেটটি বন্ধ করে দেয়া হয়।
শুক্রবার ভোর থেকে আবারও শুরু হয় দর্শনার্থীদের সমাগম। কেউ অলিক ঘটনা মনে করছেন আবার কেউ পরগাছা ভাবছেন। এ নিয়ে উৎসুক মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।