সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

তুরাগে সবজির ভ্যানে ৩১২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২ যুবক

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫১ মিনিট পড়া
তুরাগে সবজির ভ্যানে ৩১২ বোতল ফেনসিডিল, গ্রেপ্তার ২ যুবক

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর তুরাগে সবজির ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিলো ৩১২ বোতল ফেনসিডিল। এসব ফেনসিডিলসহ নাগর হোসেন (২২) ও মো. শিমুল (২১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তুরাগের ধউর চেকপোস্ট থেকে আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার শেরের হোদা গ্রামের মৃত মাহাতাব উদ্দিনের ছেলে নাগর হোসেন ও সোহেল রানার ছেলে শিমুল।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তুরাগের ধউর চেকপোস্টে নিয়মিত তল্লাশি চালিয়ে ৩১২ বোতল ফেনসিডিলসহ নাগর হোসেন ও শিমুল নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবজির ভ্যানে করে এসব ফেনসিডিল চুয়াডাঙ্গা থেকে গাজীপুরের টঙ্গী নিয়ে যাচ্ছিল।

তিনি বলেন, ‘গ্রেপ্তার হওয়া নাগরের বিরুদ্ধে ৭টি ও শিমুলের বিরুদ্ধে পূর্বেও পাঁচটি মাদক মামলা রয়েছে। তারা পেশাদার মাদক কারবারি।’

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানা মামলা করা হয়েছে বলেও জানান ওসি মনির।