সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

তুরস্কে পার্লামেন্টের ভেতরে এমপিদের মারামারি

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তুরস্কে পার্লামেন্টের ভেতরে এমপিদের মারামারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের পার্লামেন্টে মারামারির ঘটনা ঘটেছে। দেশটিতে সংসদীয় পদ্ধতির সরকারের পরিবর্তে প্রেসিডেন্ট পদ্ধতির সরকার ব্যবস্থা চালুর বিষয়ে সংবিধান সংশোধনের জন্য বুধবার ভোটাভুটির সময় এই মারামারির ঘটনা ঘটে।

বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) অভিযোগ করেছে, সরকারি দল একে পার্টির এমপিরা ব্যালট পেপারের গোপনীয়তা রক্ষার আইন ভেঙে তা প্রকাশ্যে  দেখিয়েছেন। একেপি’র এমপিরা স্বাধীনভাবে ভোট না দিয়ে দলের পক্ষে ভোট দিতে দলীয় এমপিদের ওপর চাপ সৃষ্টি করেন।

সিএইচপির এমপি ফাতমা কাপলান একেপির এমপিদের এই কর্মকাণ্ড তার মোবাইল ফোনে ভিডিও করছিলেন। এসময় একেপির এমপিরা তার কাছ থেকে ফোনটি কেড়ে নেয়। এ ঘটনায় বাগবিতণ্ডার এক পর্যায়ে একে পার্টি ও সিএইচপির এমপিদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়।

প্রসঙ্গত, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান অনেক দিন থেকেই দেশের সংবিধান পরিবর্তন করে প্রেসিডেন্টের হাতে ক্ষমতা দেয়ার জন্য কথা বলে আসছেন। পার্লামেন্টে তার দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।