সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
আন্তর্জাতিক

তুরস্কে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ

নিউজ ডেস্ক৫ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
তুরস্কে আদালতের বাইরে ভয়াবহ বিস্ফোরণ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইজমির শহরের একটি আদালতের বাইরে বৃহস্পতিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে প্রাথমিকভাবে এক পুলিশ সদস্যসহ অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের পর নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে। তৃতীয় হামলাকারীকে খুঁজছে পুলিশ।

 

হামলায় আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

 

তুরস্কের টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে ঘটনাস্থলে অনেক গাড়ি জ্বলতে দেখা গেছে। বিস্ফোরণস্থলের দিকে দ্রুতবেগে ছুটে যায় অ্যাম্বুলেন্স।

 

ইজমির শহরের এ হামলা এমন এক সময়ে চালানো হলো যখন থার্টিফার্স্ট নাইটে একটি নাইটক্লাবে চালানো হামলার ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছে তুরস্ক। ওই হামলায় নিহত হন ৩৯ জন। আহত হন কমপক্ষে ৬৯ জন। হতাহতদের মধ্যে বিদেশি পর্যটকও ছিলেন। হামলার দায় স্বীকার করেছে আইএস। সূত্র: আল জাজিরা।

সূত্র: বাংলা ট্রিবিউন