আন্তর্জাতিক

তুরস্কের মারদিনে বিস্ফোরণে দুইজন নিহত

নিউজ ডেস্ক১১ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তুরস্কের দক্ষিণ-পূর্বের মারদিন প্রদেশে একটি পুলিশ ভ্যানের কাছে বোমা বিস্ফোরণে অন্তত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় রাত পৌনে ১১টার দিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরটি প্রকাশ পায়। খবরে প্রাথমিকভাবে বলা হয়েছে, হাসপাতালের কাছে এক পুলিশ ভ্যান ছিল যাতে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

 

এই ঘটনায় আরও হতাহত রয়েছেন বলে জানা যায়।

সূত্র: বাংলা নিউজ