সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
অপরাধ ও দুর্নীতি

তিন ব্যাংকে ৮ কোটি টাকা, ফরিদপুরের এসপি ও স্ত্রীর নামে দুদকের মামলা

নিউজ ডেস্ক২৪ অক্টোবর ২০১৭১ মিনিট পড়া
তিন ব্যাংকে ৮ কোটি টাকা, ফরিদপুরের এসপি ও স্ত্রীর নামে দুদকের মামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

তিন ব্যাংকে অবৈধভাবে উপার্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা পাওয়ার ঘটনায় ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুদক। মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় মামলাটি  করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী  পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

ওয়ান ব্যাংকের বংশাল শাখা, রাজধানীর এলিফ্যান্ট রোড শাখা ও যশোর শাখায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা রাখার দায়ে এ মামলা করা হয়েছে।

মো. আবদুল ওয়াদুদ জানান, ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রিনা চৌধুরীর নামে ২০১২ সালের মানিলন্ডারিং আইনে মামলাটি করা হয়।

ব্যাংকে তাদের নামে এফডিআর করা ৮ কোটি টাকার বেশি পাওয়া যায়। দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে এ টাকার উৎস তারা জানাতে পারেননি। এ টাকার বিষয়ে তারা কোনো সদুত্তরও দিতে পারেননি।

পরে তাদের বিষয়ে দুদকের সভায় মামলার সিদ্ধান্ত নেয়া হয়। আজ মঙ্গলবার বংশাল থানায় মামলাটি করা হয়। যুগান্তর