সদ্য প্রকাশিত
বিচিত্র

তিন কক্ষের বাড়ির বিদ্যুৎ বিল এলো তিন হাজার কোটি টাকা!

নিউজ ডেস্ক১৫ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
তিন কক্ষের বাড়ির বিদ্যুৎ বিল এলো তিন হাজার কোটি টাকা!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভয়ঙ্কর কাণ্ড। জামশেদপুরের এক বাসিন্দা ঝাড়খণ্ড বিদ্যুৎ বোর্ডের থেকে যে বিল পেলেন, তাতে তাঁর চক্ষু চড়কগাছ! সেই বিলের পরিমাণ হল ৩৮৩৯,৯৯,৬২,৪০৩ টাকা। এই তিন হাজার আটশ’ ঊনচল্লিশ কোটি টাকার বিল ২৬ অগাস্টের মধ্যে মেটাতে হবে বলে লেখা সেই বিলে।

গত মাসেই বি আর গুহ ১৯২০ টাকার বিল জমা দিয়েছিলেন। তিনিই নাকি এত বিদ্যুৎ খরচ করেছেন যে, এই মাসে তাঁর বিলের পরিমাণ এতটা বেড়ে গিয়েছে।

অথচ গুহের দাবি, ‘‘আমাদের কাছে এটা বিস্ময়কর। আমরা ভাবতেই পারিনি এত টাকার বিল হবে। তিন কামরার বাড়ি আমাদের। তিনটি ফ্যান, তিনটি টিউবলাইট ও একটি টিভি রয়েছে বাড়িতে।’’

এতেই এত বিল কী করে হল ভাবতে পারছেন না তিনি। গুহের মেয়ে আরও চিন্তায় রয়েছেন। সংবাদসংস্থাকে তিনি বলেন, ‘‘আমার মা ব্লাড সুগারের রোগী আর বাবার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে। আমাদের প্রতিবেশিরা সাহায্য না করলে ওঁরা আরও অসুস্থ হয়ে পড়তেন।’’

বি আর গুহ ইতিমধ্যেই বিদ্যুৎ বোর্ডে অভিযোগ দায়ের করেছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে।