সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
মতামত

তারেক রহমান ড. ইউনূসের কাছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই গিয়েছেন: রনি

নিউজ ডেস্ক১৮ জুন ২০২৫১ মিনিট পড়া
তারেক রহমান ড. ইউনূসের কাছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই গিয়েছেন: রনি

সিল্কসিটিরিউজ ডেস্ক:

রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই দেখা করতে গিয়েছেন।’

রনি বলেন, ‘তারেক রহমান ড. ইউনূসের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় চমৎকার একটা গাড়িতে করে সেখানে গেছেন। এত সুন্দর ড্রেস এবং বেস্ট সুজ। তার যে সুট তার ভিতরে যে শার্ট ছিল, আমি গত ১৫-২০ বছরে তারেক রহমানকে এত ওয়েল ড্রেসে দেখিনি।

তিনি বলেন, ‘এর আগে তিনি সবসময় যে গাড়িতে এয়ারপোর্টে বেগম খালেদা জিয়াকে নিতে এসেছেন বা চলেছেন, ভাঙাচুরা গাড়ি। কিন্তু এবার একেবারে ল্যান্ডরোভার ডিফেন্ডার; একদম হাইয়েস্ট গ্রেডের গাড়ি এবং লন্ডনের মতো শহরে অত সুন্দর গাড়ি খুব সাধারণত হয় না।’

গোলাম মাওলা বনি আরো বলেন, ‘তারেক রহমানের গাড়ির সামনে একটা রেঞ্জরোভার ছিল বা মারসিডিজ ছিল এবং তিনি সামনের সারিতে বসে এসেছেন। তার সিকিউরিটি গার্ড ছিল।

গার্ডের হাতে এরকম জিনিসপত্র ছিল তারা জাস্ট লাইক একটা প্রাইম মিনিস্টারকে যেভাবে প্রোটোকল দেওয়া হয় ওইভাবে একটা প্রোটোকল নিয়ে তিনি সেখানে গেছেন।’